Monday, September 14, 2015

কি? সিদ্ধান্ত আসল তাহলে, অবশেষে ভ্যাট প্রত্যাহার করতে বাধ্য হলো সরকার

vat-issue
যদি তা নাহতো তাহলে কি হতো। প্রশ্ন থেকে গেলো আজ। তাহলে এভাবে দেশের শিক্ষাখাতকে উক্তত্ব করার কি দরকার ছিল? শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার বিকেলে অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।
 বিজ্ঞপ্তিতে বলা হয় সরকার ২০১৫-১৬ অর্থবছরে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজের উপর যে সাড়ে ৭ শতাংশ মূসক  আরোপিত হয় সেটি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে।
 উল্লেখ্য চলতি অর্থবছর থেকে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের উপর ১০ শতাংশ হারে ভ্যাট আরোপ করে সরকার। পরে তা কমিয়ে সাড়ে ৭ শতাংশ নির্ধারণ করা হয়। এর বিরুদ্ধে ব্যাপক আন্দোলনে নামে ছাত্ররা। তাদের আন্দোলনের মুখে সরকার গত কয়েক দিনে নানা ব্যখ্যা বিশ্লেষণ হাজির করলেও তা ধোপে টেকে নি। অবশেষে সরকার ভ্যাট প্রত্যাহার করতে বাধ্য হলো।

No comments:

Post a Comment